→ হরমুজ প্রণালিতে সাতটি জাহাজে আগুন→ ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ→ আসামি নিয়ে ফেরার পথে কাভার্ডভ্যানচাপায় এসআই ও বিএনপি নেতা নিহত→ ঋণের পাহাড়ে বিশ্ব অর্থনীতি শীর্ষে যুক্তরাষ্ট্র→ কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া
No icon

দুদকের নতুন চেয়ারম্যান ড. আবদুল মোমেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন। কমিশনের অপর দুই কমিশনার হলেন মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে তাদের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সচিব শেখ আব্দুর রশীদ প্রজ্ঞাপনে সই করেন।