ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোরঅস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদেরপ্রবাসী কার্ড চালুর ঘোষণা দিলেন অর্থমন্ত্রীচার বছর পর শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ
No icon

জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ

জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ। প্রতি বছর ২ ফেব্রুয়ারি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ দিবসটি পালন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ ।২০১৮ সালে দেশে প্রথমবারের মতো পালিত হয় জাতীয় নিরাপদ খাদ্য দিবস। ওই বছর সব শ্রেণি-পেশার মানুষকে নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন করে তোলার অংশ হিসেবে ২ ফেব্রুয়ারিকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়।জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালনের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ খাদ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা।এছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) সর্বসাধারণকে জানানো এবং নিরাপদ খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধি করাই এ দিবসের প্রধান লক্ষ্য।দিবসটি উপলক্ষ্যে সকালে বিএসএমএমইউ লেকচার হলে সেমিনারের আয়োজন করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।