ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোরঅস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদেরপ্রবাসী কার্ড চালুর ঘোষণা দিলেন অর্থমন্ত্রীচার বছর পর শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ
No icon

মঙ্গলবার ঢাকার যে এলাকায় ৭ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের টাই-ইন কার্যক্রম সম্পন্নের জন্য রাজধানী ঢাকার মিরপুর-১৪ এ আগামীকাল মঙ্গলবার সাত ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।এতে বলা হয়েছে, আগামী ২৯ এপ্রিল মঙ্গলবার বেলা ১টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট সাত ঘণ্টা মিরপুর-১৪ এ অবস্থিত প্রিন্স বাজার সংলগ্ন সড়কে নবনির্মিত গ্যাস পাইপলাইনের টাই-ইন কার্যক্রম সম্পন্নের জন্য শতাব্দি সিএনজি, এমবিএম গার্মেন্টসের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এ ছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালী ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।