নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজবেনজীরকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশে ফেরত নিতে আমিরাতের চিঠিদেশের ৩ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কাইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে যা যা থাকছেবছরে ১০ লাখ কর্মসংস্থান তৈরির উদ্যোগ
No icon

ঢাকায় আজ বৃষ্টি হবে কিনা, জানাল অধিদপ্তর

রাজধানী ঢাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে তাপমাত্রা বাড়ারও তথ্য দিয়েছে সংস্থাটি।আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।আবহাওয়া অফিস জানায়, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে ও আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৮ মিনিটে।