নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজবেনজীরকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশে ফেরত নিতে আমিরাতের চিঠিদেশের ৩ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কাইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে যা যা থাকছেবছরে ১০ লাখ কর্মসংস্থান তৈরির উদ্যোগ
No icon

‌‍ ‘সেনাবাহিনী পদক’পেলেন সেনাপ্রধান

সেনাবাহিনী পদক পেয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।গতকাল শুক্রবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সেনাপ্রধানকে এই পদক তুলে দেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।এর আগে অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এ ছাড়া ঢাকা সেনানিবাসে বাংলাদেশ আর্মড ফোর্সেস ট্রেনিং কমপেনডিয়াম -এর মোড়ক উন্মোচন করেন তিনি।