প্রশাসনে বড় রদবদলদুপুরের মধ্যে ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ হতে পারে বজ্রবৃষ্টিনিত্যপণ্যের দাম কমবে এই বাজেটের ফলে: স্বরাষ্ট্রমন্ত্রীব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট ঘোষণা করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে চায় সরকার: অর্থমন্ত্রী
No icon

ছুটির দিনেও মিলছে না স্বস্তি, আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

শুক্রবার ছুটির দিনেও বায়ুদূষণ থেকে মুক্তি মিলছে না রাজধানীবাসীর। শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ায় বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় ওপরের দিকেই রয়েছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আজ ঢাকার বাতাসের মান খুব অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ২৬৭। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এই মেগাসিটি।একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারাজেভো, যার স্কোর ৪৩৩। এ ছাড়া তালিকার তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে ভারতের কলকাতা (স্কোর ২১৩) ও নেপালের কাঠমান্ডু (স্কোর ১৯৮)। তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, যার স্কোর ১৯৭।বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।অন্যদিকে, একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ঝুঁকিপূর্ণ ধরা হয়। এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।