ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোরঅস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদেরপ্রবাসী কার্ড চালুর ঘোষণা দিলেন অর্থমন্ত্রীচার বছর পর শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ
No icon

ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে ফের ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩৩ মিনিটে এ ভূমিকম্প হয়।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯।এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার দূরে মিয়ানমারের ইয়েনাংগুয়াং থেকে ৯৫ কিলোমিটার পশ্চিমে।এরআগে, ভোরে আরো একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১, যা মৃদু শ্রেণির ভূমিকম্প হিসেবে বিবেচিত।একই দিন আজ দু দফা কেঁপে উঠলো দেশ।