ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোরঅস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদেরপ্রবাসী কার্ড চালুর ঘোষণা দিলেন অর্থমন্ত্রীচার বছর পর শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ
No icon

ঢাকায় তাপমাত্রা কমার আভাস

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকবে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ২৫ মিনিটে।