সারা দেশে বৃষ্টির সম্ভাবনাভারত থেকে বাংলাদেশে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছেবাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডে আজইরানযুদ্ধের শেষ কবেইরান যুদ্ধ শুরু করে শেষ নিয়ে লেজেগোবরে অবস্থায় ট্রাম্প
No icon

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটি হচ্ছে সাত দিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়। ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি হওয়ার কথা। এর ফলে এবার কার্যত ছুটি হবে ১৭ থেকে ২৩ মার্চ মোট সাত দিন।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা ছিল।