ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোরঅস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদেরপ্রবাসী কার্ড চালুর ঘোষণা দিলেন অর্থমন্ত্রীচার বছর পর শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ
No icon

সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

চলতি বছরের হজ কার্যক্রমে সৌদি আরবে আরও এক হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গতকাল বুধবার পর্যন্ত দেশটিতে মোট সাতজন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।আজ বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, মৃত্যুবরণকারী হজযাত্রীর নাম মো. শামসুল আলম (৬৩)। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) সৌদি আরবের স্থানীয় সময় রাত ৮টায় তিনি মারা যান।শামসুল আলম রংপুরের কোতোয়ালি মেট্রো থানার ভোগিবালাপাডার বাসিন্দা। তার বাবার নাম আজিজুল ইসলাম ও মাতার নাম শামসুন নাহার। তিনি সরকারি মাধ্যমে হজ পালনের জন্য সৌদি আরব যান।বাংলাদেশ হজ অফিস মদিনা আল মুনাওয়ারা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল শারীরিক দুর্বলতা ও অসুস্থতা নিয়ে বাংলাদেশ হজ অফিস মেডিকেল সেন্টারে আসেন শামসুল আলম। সেখানে প্রাথমিক চিকিংসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানীয় মালিক ফাহাদ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার ফজর নামাজ শেষে মদিনার জান্নাত-আল বাকীতে তাকে সমাহিত করা হয়।