ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোরঅস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদেরপ্রবাসী কার্ড চালুর ঘোষণা দিলেন অর্থমন্ত্রীচার বছর পর শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ
No icon

সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

দেশের কয়েকটি অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।রোববার সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।