ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারেমনোনয়নপত্র বাছাই আজরাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ৬ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
No icon

রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩

​রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার ভোর ৫টার দিকে রাঙামাটি শহরের প্রবেশমুখে মানিকছড়ি সেনা ক্যাম্পের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের কৃষ্ণমা ছড়ার বাসিন্দা মেঘরানী চাকমা (৪৫), রাঙামাটি শহরের আমানতবাগ এলাকার শান্তনা চাকমা (৩৮) এবং বিজয়নগর এলাকার শান্তি রঞ্জন চাকমা (৬৫)।আহতরা হলেন- নানিয়াচর উপজেলার ঘিলাছড়ির বাসিন্দা শোভা চাকমা, পিকআপ চালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও রাঙামাটি শহরের পিটিআই এলাকার বাসিন্দা সুমন চাকমাকে (৪৫)। এর মধ্যে শোভা চাকমাকে আশঙ্কাজনক অবস্থা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর জানান, ভোরে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে তিনজন মারা গেছেন।রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. তোফাজ্জল হোসেন বলেন, দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ ঘটনাটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে। প্রতিবেদন তৈরির পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।