ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতারাজধানীতে ব্যাপক শিলাসহ বজ্রবৃষ্টিহরমুজ প্রণালি চালু করতে ৩৫ দেশকে নিয়ে বৈঠক করবে যুক্তরাজ্যফ্যামিলি কার্ডের অর্থের সংস্থান রেখে বাজেট সাজানো হবেঅনলাইনে এক দিন স্কুল, দোকানপাট রাত ৮টায় বন্ধের চিন্তা
No icon

রাজধানীতে ব্যাপক শিলাসহ বজ্রবৃষ্টি

রাজধানীর বিভিন্ন জায়গায় ব্যাপক শিলাবৃষ্টি হচ্ছে। সঙ্গে বয়ে যাচ্ছে হালকা বাতাসও। এতে শীতল অনুভব হচ্ছে। বুধবার (১ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে আকাশের বিদ্যুৎ চমকানির সঙ্গে ঝুম বৃষ্টি শুরু হয় এবং একই সঙ্গে পড়তে শুরু করে শিলা। রাজধানীর মোহামম্মদপুর, মহাখালী, কারওয়ান বাজার, ইস্কাটন, বাংলামোটর, ফার্মগেট, বাড্ডা, রামপুরাসহ বিভিন্ন জায়গায় শিলা বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার বিকেল ৪টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।