দেশের পাঁচ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেতহরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পেরস্থানীয় সরকার নির্বাচন এক বছরের মধ্যেইখাতা মূল্যায়নে পরীক্ষকদের অনাগ্রহতিস্তা নিয়ে ভারতের জন্য অপেক্ষা করবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
No icon

লন্ডনে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৬ সিনেমা

যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৭তম আসর। সেখানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ৬টি সিনেমা। আগামী ১৭ মে পূর্ব লন্ডনের জেনেসিস সিনেমা হলে শুরু হয়ে ২৩ মে পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী এই আয়োজন।

উৎসবে ১০টি দেশের ২৫টির বেশি সিনেমা প্রদর্শিত হবে। এতে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে থাকছে বাংলাদেশের ‘আগন্তুক’। ছবিটির পরিচালক সুমন ধর। এতে অভিনয় করেছেন পূজা চেরী ও শ্যামল মাওলা।

 

বাংলাদেশ থেকে নির্বাচিত অন্যান্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘নয়া মানুষ’ (পরিচালনা: সোহেল রানা বয়াতি), ‘উড়াল’ (পরিচালনা: জোবায়দুর রহমান), ‘নয়া নোট’ (পরিচালনা: অনন্য প্রতীক চৌধুরী), ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ (পরিচালনা: আকাশ হক) এবং ‘দ্য স্টোরি অব আ রক’ (পরিচালনা: জাক মীর)।