আজ মাঠে নামছেন ১০৫১ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটঢাকার কোন দুটি আসন অধিক ঝুঁকিপূর্ণ, জানাল সেনাবাহিনীআগামী ১২ ফেব্রুয়ারির ভোট হবে দেশকে বদলে দেওয়ার: ডা. শফিকুরএবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদআসন্ন নির্বাচনে উচ্চশিক্ষিত প্রার্থীর রেকর্ড উপস্থিতি
No icon

ভারতে ওয়াকফ আইন পাস: প্রথম পদক্ষেপেই গুঁড়িয়ে দেওয়া হল মাদ্রাসা

ভারতে সম্প্রতি পাস হয়েছে ওয়াকফ আইন। এ নিয়ে দেশটির নানা প্রান্তে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ চলছে। পাশাপাশি দেশের শীর্ষ আদালতেও আইনটি বাতিলের দাবিতে একাধিক পিটিশন জমা পড়েছে।

তবে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ সত্ত্বেও এরই মধ্যে ওই আইনের অধীনে পদক্ষেপ নিতে শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। প্রথম পদক্ষেপ হিসেবেই বিজেপি শাসিত মধ্যপ্রদেশের পান্না জেলায় বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একটি মাদ্রাসা।