ঢাকা-দিল্লি পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ ইসলামী সমাজ ও ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার সংগ্রাম এক ও অভিন্ন : মিয়া গোলাম পরওয়ার৭ দিনের সফরে জাপানে পৌঁছেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানজার্মানি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্রএকলাফে হাজার টাকা বাড়ল এলপিজি গ্যাসের দাম
No icon

অবিস্ফোরিত বোমা অপসারণের সময় ১৪ আইআরজিসি সদস্য নিহত

ইরানে অবিস্ফোরিত বোমা সরিয়ে নেওয়ার সময় বিস্ফোরণে ইসলামি রেভ্যলুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই সদস্য আহত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে এ ঘটনা ঘটে। 

ইরানের বার্তা সংস্থা ফারস এর বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। হতাহতরা আইআরজিসির বিশেষায়িত একটি ইউনিটের সদস্য ছিলেন। সেখানকার কৃষি জমি থেকে বিপজ্জনক অবিস্ফোরিত বোমা ও মাইন অপসারণের দায়িত্বে তারা ছিলেন।