বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকাইরানের ৮০ স্থাপনায় মার্কিন হামলা, উত্তপ্ত হরমুজ৮০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, ফের শুরু হচ্ছে ইরান যুদ্ধ?১৯ জেলায় ঝড়ের শঙ্কা, সতর্কসংকেতহামের পরবর্তী জটিলতায় চোখের সমস্যায় রোগীরা
No icon

চুক্তি লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন হামলার পর তিনি অভিযোগ করেন, ওয়াশিংটনের পদক্ষেপ দুই দেশের মধ্যে হওয়া সমঝোতার শর্ত ভঙ্গ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গালিবাফ বলেন, “ভয় দেখানো ও জোরজুলুমের যুগ শেষ হয়ে গেছে। আমরা মাথা নত করার পাত্র নই।” তিনি অভিযোগ করেন, ইরানে হামলা, তেল বিক্রিতে বাধা সৃষ্টি, হরমুজ প্রণালির নিয়ম ভঙ্গ এবং লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকা—এসব কর্মকাণ্ড বর্তমান সমঝোতাকে ক্ষতিগ্রস্ত করছে।

ইরানি স্পিকারের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের কারণে চলমান যুদ্ধবিরতি এখন বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে সামরিক অভিযান চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ওই অভিযানে ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য সামরিক স্থাপনা ছিল বলে জানানো হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের অভিযানের জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করেছে। একই সঙ্গে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে তারা।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে বাইরের কোনো পক্ষের চাপ তারা মেনে নেবে না। তবে পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা আরও বাড়ছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত অব্যাহত থাকলে তা আঞ্চলিক স্থিতিশীলতা, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক কূটনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।