তীব্র লোডশেডিংয়ের শঙ্কাজাতীয় নির্বাচনে সীমিত হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনফের আসছে শৈত্যপ্রবাহ, বজ্র-শিলাবৃষ্টির আভাসচাঁদাবাজি বন্ধ হলে দেশ বদলে যাবে: জামায়াত আমির১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
No icon

চাঁদাবাজি বন্ধ হলে দেশ বদলে যাবে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হলে এক বছরে দেশ বদলে যাবে ২৫ শতাংশ।রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর-জামালপুরের নির্বাচনী সমাবেশ শেষে বিকেলে ঢাকা-১৫ আসনে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন ।তিনি মিরপুর ১৩ নাম্বার এলাকায় হেঁটে হেঁটে ভোটারদের কাছে যান। এসময়ি তিনি বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। জনসংযোগ শেষে সংক্ষিপ্ত এক পথসভায় শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হবে। মা-বোনেদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে কাজ করব আমরা।এসময় তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে একটি দুর্নীতিমুক্ত দেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করলে একবছরে দেশ বদলে যাবে ২৫ শতাংশ আর ৫ বছরে শতভাগ।