বাড়লো শিক্ষাবৃত্তির আবেদনের সময়বুধবার লালমনিরহাট যাচ্ছেন জামায়াতের আমিরঢাকার আবহাওয়া আজ থাকবে যেমনআজ পবিত্র শবেবরাতদেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা
No icon

সাকিব আল হাসানকে নিয়ে মিরপুর টেস্টের দল ঘোষণা বাংলাদেশের

সাকিব আল হাসান থাকবেন কি না, এ নিয়ে কৌতুহল ছিল। শেষ পর্যন্ত তাঁকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৫ সদস্যের দলটির সবাই বাংলাদেশ দলের সর্বশেষ ভারত সিরিজের দলে ছিলেন। তবে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ। সাকিব ভারতে থাকতেই জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলে টেস্টকে বিদায় জানানোর ইচ্ছা তাঁর। রাজনৈতিক পট–পরিবর্তনের কারণে শুরুতে এ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও শেষ পর্যন্ত সাকিবের ইচ্ছা পূরণ হতে চলেছে।