→ কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান খায়রুল আনাম→ দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক→ চকবাজারের আগুন ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, শতকোটি টাকা ক্ষতির দাবি→ সচিব পদে পদোন্নতি পে‌লেন ৩ রাষ্ট্রদূত→ এইচএসসির ফল প্রকাশ কবে, জানা গেল
No icon

পারল না বাংলাদেশ, জয়ের সমান ড্র করল আফগানিস্তান

হারের কারণ কী

টেস্টের পঞ্চম দিনে বোলাররা খুব একটা যে সুবিধা পেয়েছেন সেটা বলা যাবে না। তিন স্পিনার তেমন একটা টার্নের দেখাও পাননি। এরপরও বাংলাদেশের সামনে জয়ের সুযোগ ছিল। তবে শেষ ঘণ্টায় চাপটা নিতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। পর পর দুই রানআউট মিস, হাসানের সহজ ক্যাচ মিস এরই প্রমাণ। আফগানিস্তানের জয়ের সমান ড্র

আফগানিস্তান ২য় ইনিংস: ১৪২ ওভারে ৩৪৬/৮

বাংলাদেশ পারল না। আবার এভাবেও লেখা যায়—আফগানিস্তান পেরেছে। শেষ দিনে আফগানিস্তানের হাতে ছিল ৭ উইকেট। জয়ের জন্য লাগত ৩৪৭ রান। আফগানিস্তান জয়ের জন্য খেলেনি। সেটা খেলার কথাও ছিল না। ড্রর জন্য খেলে শেষ পর্যন্ত ড্র করেই মাঠ ছেড়েছে আফগানিস্তান। শেষ দিনে দলটি উইকেট হারিয়েছে ৫টি। দিনের খেলা শেষ করেছে ৮ উইকেটে ৩৪৬ রান নিয়ে। ইয়ামিন ফিরলেন  ইয়ামিনের প্রতিরোধ ভাঙলেন মিরাজ। ৮৫ বলে ১৯ রান করে ফিরেছেন তিনি। ওভার আছে দুটি। জয় পেতে উইকেট লাগবে দুটি। আর মাত্র ৫ ওভার!

আফগানিস্তান ২য় ইনিংস: ১৩৫ ওভারে ৩২১/৭

ড্র করার পথে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান। সেজন্য খেলতে হবে আর মাত্র ৫ ওভার। কায়েস–ইয়ামিন জুটি এরইমধ্যে ৯৮ বল খেলেছে। এ কী করলেন হাসান

আফগানিস্তান ২য় ইনিংস: ১৩১ ওভারে ৩১৬/৭

সহজ ক্যাচ ছাড়লেন হাসান মাহমুদ। ডিপ মিডউইকেটে ক্যাচ তুলে দিয়েছিলেন কায়েস আহমেদ। সেটি নিতে পারেননি হাসান। এর আগে দুটি রানআউটও মিস করেছে বাংলাদেশ। খেলা বাকি আছে এখনো ৮ ওভার। উইকেট লাগবে ৩টি।