ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজজাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজকলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য
No icon

২৫ শতাংশ বেশি জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে, আতঙ্কিত হবেন না: ইকবাল হাসান মাহমুদ

দেশে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানিয়েছেন, গত বছরের তুলনায় বর্তমানে সরকার ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল সরবরাহ করছে।আজ সোমবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, জনগণের কাছে আহ্বান থাকল আপনারা আতঙ্কিত হবেন না। তেল আছে, আমরা তেল দিয়ে যাচ্ছি। তবে প্রয়োজনের বেশি তেল নেবেন না।তিনি বলেন, সরকার পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দিন-রাত কাজ করছি। আশা করছি, এই সমস্যার সমাধান করা সম্ভব হবে।জ্বালানি তেলের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে তেল কিনতে হলেও জনগণের স্বস্তির কথা বিবেচনায় সরকার দাম বাড়ায়নি। স্পট মার্কেট থেকে বেশি দামে কিনে আমরা তেল সরবরাহ করছি, কিন্তু জনগণের ওপর চাপ দিচ্ছি না। সে কারণেই আমি আবারও বলছি প্যানিক করবেন না, প্রয়োজনের বেশি তেল সংগ্রহ করবেন না।

সরবরাহ ব্যবস্থার ওপর জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, জনগণ যদি সহযোগিতা না করে, তাহলে সিস্টেম ঠিকমতো চলে না। সবাই ধৈর্য ধরুন, যতটুকু প্রয়োজন ততটুকুই নিন তাহলে তেলের কোনো সমস্যা হবে না।তিনি আরও জানান, দেশের পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত তেল সরবরাহ করা হচ্ছে। গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি তেল আমরা দিচ্ছি। এখন প্রয়োজন জনগণের সহযোগিতা।মজুত পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, তেল মজুত স্থির কোনো বিষয় নয় এটা আসা-যাওয়ার মধ্যে থাকে। আমরা ধারাবাহিকভাবে সরবরাহ বজায় রাখছি। গত দুই দিন কিছু পাম্প বন্ধ ছিল, তবে এখন আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবের কথাও উল্লেখ করেন তিনি। মন্ত্রী বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল পরিবহনে অনুমতি ও নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন দেশেরই সমস্যা হচ্ছে।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত যে কোনো সময় সারাদেশে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে অনেক কিছুই ঘটতে পারে। তবে এসব খবর মানুষকে আতঙ্কিত করছে। বাস্তবে তেল সরবরাহ চালু আছে, মানুষ তেল পাবে।তিনি আরও বলেন, এটা শুধু আমাদের দেশের সমস্যা নয়, সারা বিশ্বের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা এখনও তেলের দাম বাড়াইনি; ভর্তুকি দিয়ে সরবরাহ করছি। তাই যারা গাড়ি বা মোটরসাইকেল ব্যবহার করেন, তারা দেশের স্বার্থে সাশ্রয়ী হোন।