→ ঢাকার আকাশ মেঘলা থাকবে, বৃষ্টি নিয়ে যা জানা গেল→ সংবিধান সব ধর্মাবলম্বীর নিরাপত্তা দিতে বাধ্য: স্বরাষ্ট্রমন্ত্রী→ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, অফিস খোলা আজ→ দুর্গাপূজা-লক্ষ্মীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর সাত দিন বন্ধ→ অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
No icon

ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম

ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে মনোনীত করা হয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম বর্তমানে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান এবং ইলেক্ট্রো মার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশের শিল্প ও ব্যবসা খাতের পাশাপাশি শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

শিক্ষার প্রসারে তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে মৌলভী শামসুল করিম কলেজ, নুরুন নেওয়াজ উচ্চ বিদ্যালয়, আমিন-নেওয়াজ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। তাঁর বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নুরুন নেওয়াজ সেলিমের দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব ও দূরদর্শী দিকনির্দেশনা ফেনী ইউনিভার্সিটির সার্বিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধন এবং উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।