ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগনএকাদশে চূড়ান্ত ভর্তি শুরু আজ, জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ জনঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধপাঁচ গাড়িতে আগুন, আট ককটেল বিস্ফোরণ, ৩৪০ চেকপোস্টঅপ্রতিম হত্যার রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন
No icon

পল্লবীতে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন

রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিরামিক রোডে সরকারি কলেজের পাশে এ ঘটনা ঘটে। মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে বৃষ্টির মধ্যে সরকারি কলেজসংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের বাসটিতে আগুন লাগে। সকাল সোয়া ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে ঘটনাটি ঘটে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে তার সাবেক চালক ফোন করে বাসে আগুন লাগার খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বাসটি পুড়ে যেতে দেখেন।

তিনি জানান, পুড়ে যাওয়া বাসটির নম্বর ঢাকা মেট্রো ব-১১-৮৭০৩।

এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে কি না জানতে চাইলে মহিতুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোনো মামলা করেননি। এর আগে শুক্রবার রাজধানীর সাতটি স্থান হাতবোমার বিস্ফোরণ ও একটি বাসে আগুন দেওয়া হয়। এর মধ্যে যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।