বিশাল ডিজিটাল কর্মযজ্ঞে রূপ নিচ্ছে ফ্যামিলি কার্ডদুপুরের মধ্যে ১৬ জেলায় বৃষ্টির শঙ্কাগরম থেকে বাঁচতে গিয়ে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুঝুঁকিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালতঅবসরপ্রাপ্ত ৬৫ হাজার শিক্ষকের পেনশন বিতরণ আগস্টে শুরু
No icon

আদালতে মমতাজ ‘বুকটা ফাইট্টা যায়’ গান গাইলেন,

সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুরে মোক্তার হোসেন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দিয়েছেন।

গত সোমবার মমতাজ বেগমকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক।

দিন শুনানিকালে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী গ্রেপ্তার দেখানোর শুনানিতে বলেন, ‘এ আসামি অবৈধ সরকারের সাবেক এমপি। তার বিরুদ্ধে আরও মামলা আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফ্যাসিস্ট সরকারের পক্ষে আন্দোলন-সংগ্রামে সহযোগিতা করেছে। তার যথেষ্ট ভূমিকা রয়েছে। মামলার তদন্ত করতে গিয়ে তদন্ত কর্মকর্তা তার সংশ্লিষ্টতা পান। এজন্য তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। তাকে গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করছি।’

আসামি মমতাজের পক্ষে কয়েকজন আইনজীবী গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানিতে অ্যাডভোকেট আব্দুস সালাম মোল্লা বলেন, ‘এ আসামি উচ্চ আদালত থেকে ৬ মামলায় জামিন পান। পরবর্তীতে দুটি স্ট্রে হয়। এরপর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন। তার বিরুদ্ধে মামলায় একটি শব্দ নেই।’

তিনি বলেন, ‘দেড় বছর যাবৎ জেলে আছে। মামলার ঘটনা ২০২৪ সালের ৪ অগাস্ট। একই দিনে তার বিরুদ্ধে মানিকগঞ্জসহ কয়েকটি থানায় ৪/৫টা মামলা হয়েছে। তিনি একই সময় কত জায়গায় গিয়ে অপরাধ সংঘটিত করেছেন? ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। গ্রেপ্তার না দেখানোর প্রার্থনা করছি।’

উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

আদালত থেকে হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে মমতাজকে নামানোর সময় কৌতুহলের বশে আদালতে আগত অনেকে জানতে চান কে উনি, কে উনি? তখন নিজ থেকে গেয়ে ওঠেন, ‘বুকটা ফাইট্টা যায়’ গান। পরিচয় নিশ্চিত হয়ে কয়েকজনকে এই গান গাইতে দেখা যায়। অনেকে বলতে থাকেন, উনি না সংসদে গান গেয়েছেন। এখনো গেয়ে শোনান।

মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালে ৪ আগস্ট দুপুরে মিরপুরের সুইমিংপুল ও ফায়ার সার্ভিস রোড এলাকায় গুলিবিদ্ধ হন মোক্তার হোসেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরে সুস্থ হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন মোক্তার হোসেন। শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে সংরক্ষিত আসনে সংসদের সদস্য হন।

পরবর্তী ২০১৪ ও ২০১৮ সালে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ-২ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি। তারপর থেকেই আড়ালে চলে যান তিনি। গত বছরের ১২ মে রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডি এলাকা থেকে মমতাজকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।