ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কাদেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কাঅলিগলিতে পশুর হাটট্রেন ও মেট্রোরেলে প্রবীণ আর প্রতিবন্ধীদের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা গ্রেপ্তার
No icon

এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা গ্রেপ্তার

ঝিনাইদহে দুই পক্ষের উত্তেজনার ঘটনায় ছাত্রদল নেতার করা মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার এক বার্তায় এ তথ্য জানান এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত।এতে বল হয়, ছাত্রদলের মিথ্যা মামলায় এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে কিছুক্ষণ আগে ঝিনাইদহ সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। একই মামলায় ডিবি পুলিশ যুবশক্তি নেতা অয়ন রহমান খানকে ডিবি পুলিশের আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন করার আগমুহূর্তে তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়।প্রসঙ্গ, সম্প্রতি ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর বিএনপি, ছাত্রদল ও যুবদল হামলা করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় পাল্টাপাল্টি উত্তেজনার সৃষ্টি হয়। পরে এনসিপি ও ছাত্রদলের নেতারা পাল্টাপাল্টি মামলা করেন।