ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্পআবারও অস্থির রোহিঙ্গা ক্যাম্পইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণাদুপুরের মধ্যে ৩ জেলায় বৃষ্টির আভাস, সতর্কসংকেতডিএসইতে গণছাঁটাই আতঙ্ক
No icon

বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর বিজয় সরণি মোড়সংলগ্ন কলমিলতা কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে বাজারটিতে আগুন লাগে। প্রায় সোয়া এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর জানিয়েছে, ভোর ৫টা ১৪ মিনিটের দিকে তারা কলমিলতা বাজারে আগুন লাগার খবর পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার শাহীনুর রহমান গণমাধ্যমকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।শাহীনুর রহমান আরও জানান, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। পুড়ে যাওয়া দোকানগুলোর মালপত্র সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা।