সৌদি আরব ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্রবৃষ্টি কমে বাড়ছে গরমপ্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন দুপুরে১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংকবিশ্ববাজারে কমল তেলের দাম
No icon

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৃথক স্থানে ৩ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে দুটি ও টিএসসির পাশে মেট্রোরেল সংলগ্ন রাস্তায় একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। তবে কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা তাৎক্ষণিভাবে জানা যায়নি।জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীস পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটু আগে ককটেল ফাটানো হয়েছে, আমি নিজেও শব্দ শুনেছি। শব্দ শোনার পর নিরাপত্তার দায়িত্বে থাকা হাউস টিউটরকে নির্দেশ দিয়েছি যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া অন্য কোনো বহিরাগতকে হলের ভেতরে প্রবেশ করতে দেওয়া না হয়।

কারা এই ঘটনা ঘটাতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, রাস্তার ঘটনা হওয়ায় এবং দারোয়ানরা হলের ভেতরে থাকায় কারা এটি ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এ বিষয়ে প্রক্টরিয়াল টিমের প্রধান ইউসুফ হারুন জানান, আমরা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি। তারা বলেছেন ককটেল ফাটার সময় কেউ এদিক দিয়ে যায়নি। আমরা ধারণা করছি কেউ হয়তো জগন্নাথ হলের উপর থেকে মেরেছে। অন্যদিকে টিএএসির পাশে মেট্রোরেল সংলগ্ল রাস্তায় একটা ককটেল বিস্ফোরণ হয়েছে, সেটা বাইকে করে কেউ মেরে দিয়ে চলে গেছে।এদিকে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।