জর্ডানে যুক্তরাষ্ট্রের ‘প্রিন্স হাসান’ বিমানঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরানইন্দোনেশিয়ায় বিয়ের অতিথিবাহী পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ১৩দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কাদুপুরের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় বজ্রবৃষ্টির আভাসসোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
No icon

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমন্বয়কদের ওপর হামলা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দেওয়ার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল জামান ফাহিম বাদী হয়ে মামলা করেছেন। ১৩ জনের নাম উল্লেখ করে এবং ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে গোপালগঞ্জ সদর থানার এ মামলা করেন তিনি। ছাত্রলীগ কর্মী শরিফুল ইসলামকে (সোহাগ) এ মামলার প্রধান আসামি করা হয়েছে।