যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহুপুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীরমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ শুরুপহেলা বৈশাখ আজচট্টগ্রাম থেকে ১৯ এপ্রিল হজ ফ্লাইট শুরু
No icon

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ৭ জুন (শনিবার) দিনব্যাপী মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরের দিন অর্থাৎ ৮ জুন সকাল ৮টা থেকে ৩০ মিনিট হিডওয়ে অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।

পাশাপাশি ৯ জুন থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল যথারীতি চলাচল করবে বলেও ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম. খায়রুল আলমের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।