সাম্প্রতিক পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকায় বড়সড় স্কোয়াড পুনর্গঠনের পথে হাঁটতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোকে সামনে রেখে অন্তত ৯ জন খেলোয়াড়কে ঘিরে বিদায়ের পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্টরা।
ক্লাব সংশ্লিষ্ট সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই যাদের ভবিষ্যৎ অনিশ্চিত, তাদের মধ্যে রয়েছেন দানি সেবায়োস, ডেভিড আলাবা, দানি কারভাহাল এবং ফ্রান গার্সিয়া। বিভিন্ন কারণে এই চারজনকে আর দীর্ঘমেয়াদে পরিকল্পনায় রাখছে না ক্লাবটি।