→ পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন→ চালু হয়েছে ৩০ ব্যাংকের বন্ধ কিউ-ক্যাশের সব সেবা→ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে কঠোর পদক্ষেপ চায় সংসদীয় কমিটি→ যেসব অঞ্চলে টানা চার দিন বৃষ্টির সম্ভাবনা বেশি→ মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
No icon

নির্বাচনী সফর’ শুরু করছেন জামায়াতের আমির, যাচ্ছেন উত্তরবঙ্গে

ঢাকা-১৫ আসনে আগামী বৃহস্পতিবার গণসংযোগ ও জনসভার মাধ্যমে নির্বাচনী সফর শুরু করতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। নির্বাচনী এ জনসভায় বক্তব্য দেবেন তিনি। পরদিন ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গ সফরে যাবেন।শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে দলটি। এতে বলা হয়, ২৩ জানুয়ারি বেলা ২টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে, বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন শফিকুর রহমান।পরদিন সকালে জামায়াতের আমির জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ওই দিন সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।