১৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেতসব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনাফ্যাসিস্ট পতনের আন্দোলনের মিত্রদের নিয়ে প্রধানমন্ত্রীর নৈশভোজযে কারণে আর্জেন্টিনা-স্পেনের ফুটবলারদের ধাক্কাধাক্কিসাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
No icon

মস্কো সফরের প্রস্তুতি নিচ্ছেন কিম জং উন

রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে এবার মস্কো সফরের প্রস্তুতি নিচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এই সম্ভাব্য সফরকে সামনে রেখে গত রবিবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উচ্চপর্যায়ের এক বৈঠক করেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন-হুই।

বিশ্লেষকদের মতে, এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইউক্রেন যুদ্ধের জন্য নতুন করে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র সরবরাহ নিশ্চিত করা এবং কিম জং উনের সম্ভাব্য মস্কো সফরের পথ সুগম করা।

২০২৪ সালের জুনে পিয়ংইয়ংয়ে ঐতিহাসিক শীর্ষ সম্মেলনের সময় প্রেসিডেন্ট পুতিন কিম জং উনকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। তার পর থেকে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

বৈঠকে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন এবং সহায়তার জন্য পিয়ংইয়ংকে ধন্যবাদ জানান ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস (TASS) জানিয়েছে, পুতিন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, "আমি রাশিয়ার 'বিশেষ সামরিক অভিযানে' আপনাদের সমর্থনের জন্য এবং কুরস্ক অঞ্চলকে মুক্ত করতে কোরিয়ান পিপলস আর্মির সেনা পাঠানোর সিদ্ধান্তের জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি।"

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, কুরস্ক অঞ্চলে লড়াই করা উত্তর কোরিয়ার সেনাদের বীরত্বকে রাশিয়া সবসময় স্মরণ করবে এবং তাদের রাশিয়ার রাষ্ট্রীয় পদকে ভূষিত করা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, কিম জং উনের এই আসন্ন মস্কো সফর বৈশ্বিক রাজনীতিতে এবং বিশেষ করে ইউক্রেন যুদ্ধে নতুন মাত্রা যোগ করতে পারে, যা পশ্চিমা দেশগুলোর উদ্বেগ আরও বাড়িয়ে তুলবে।