আজ থেকে আমানতের মূল টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরামিয়ামি বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে সড়কে কার্গো বিমান, নিহত ৫সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনাডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৫৫৮শ্রীলংকার কাছে শেষ ওভারে হারল বাংলাদেশ
No icon

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৫৫৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৫৮ জন।রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছে ৪৩ জন। এ ছাড়া জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ২০ জন।প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯৩, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৪৮ ও ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ৩১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৩৭, চট্টগ্রামে ১৬৯, খুলনায় ৩৩৪, ময়মনসিংহে ৮৪, রাজশাহীতে ১১২, রংপুরে ৫৫ ও সিলেটে নয়জন হাসপাতালে ভর্তি হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৩৯ হাজার ৪৭৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ৯৯৪ জন।