→ জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী→ হরমুজ প্রণালি খুলতে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প→ দিনভর গ্যাসের চাপ কম, ভোগান্তিতে রাজধানীবাসী→ নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দ্বিপক্ষীয় বৈঠক→ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
No icon

ভারতে মদপানে বাধা দেওয়ায় ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণ

উত্তরপ্রদেশের লখনৌর মোহনলালগঞ্জ এলাকায় নিজ বাড়ির সামনে মদপানে বাধা দেওয়ায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে গণধর্ষণ ও হত্যা করার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, নিহতের পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন—রাজেশ ওরফে গুড্ডু (৩০) এবং হরিরাম রাওয়াত (৩৪)। পুলিশের দেওয়া তথ্যমতে, বৃদ্ধার বাড়ির কাছে অভিযুক্ত দুজন মদ্যপান করছিলেন। এতে তিনি তীব্র আপত্তি জানালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা ওই বৃদ্ধাকে যৌন নির্যাতন করেন এবং তাঁর ওপর হামলা চালান। হামলার সময় তিনি ঘরের একটি লোহার খাটের পায়ের সাথে সজোরে আঘাত পান এবং মারাত্মক জখম হয়ে মারা যান।