পদত্যাগ করলেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজদেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি১৬ লাখ টিকা মজুত, বাদ পড়া সব এলাকায় দেওয়া হবে হাম-রুবেলার টিকা
No icon

হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণার পক্ষে অবস্থান ট্রাম্পের

আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ড বা 'ইউএস টেরিটরি' হিসেবে ঘোষণা করার চিন্তাভাবনা ইতিবাচকভাবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের আগের মন্তব্যের স্পষ্টীকরণে ট্রাম্প বলেন, "আমি মনে করি এটি একটি দারুণ ভাবনা। আমরা নৌ-অবরোধের (ব্লকেড) মাধ্যমে এটি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছি। এটিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার আইডিয়াটি আমার বেশ পছন্দ। এই প্রণালীর ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।"

মধ্যপ্রাচ্যের এ প্রণালী দিয়ে তেল সরবরাহের পরিস্থিতি তুলে ধরে ট্রাম্প জানান, বর্তমানে প্রণালীটি দিয়ে জাহাজ চলাচল চালু রয়েছে। তবে ভবিষ্যতে এই পরিস্থিতি অপরিবর্তিত থাকবে নাকি আরও মুক্ত হবে, তা পরিস্থিতিই বলে দেবে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র বর্তমানে প্রতি সপ্তাহে এই পথ দিয়ে লাখ লাখ ব্যারেল তেল বের করে নিয়ে আসছে।

আন্তর্জাতিক তেলের বাজারের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমছে এবং যুক্তরাষ্ট্র যদি আরও কঠিন বা চরম কোনো সিদ্ধান্ত না নেয়, তবে এই দাম কমার প্রবণতা অব্যাহত থাকবে। তবে "আরও চরম পদক্ষেপ" বলতে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি।

আন্তর্জাতিক ভূ-রাজনীতিবিদদের মতে, বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রণালী নিয়ে ট্রাম্পের এমন বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: তাস।