→ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা→ নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু→ চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ হারানো নারীদের ৩৮% অন্তঃসত্ত্বা→ বিশ্বে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ জলবায়ু ঝুঁকিতে→ টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান
No icon

নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

নতুন সরকার নির্বাচনের লক্ষ্যে নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে ৩৭ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।শনিবার স্থানীয় সময় সকাল ৯টায় দ্বীপরাষ্ট্রটির বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।ভোটকেন্দ্র বন্ধ হওয়ার পরপরই প্রাথমিক গণনা শুরু হবে। আগামী ২৭ নভেম্বর চূড়ান্ত ফলাফল প্রকাশের কথা রয়েছে।নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দেশটির প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো। এর মধ্যে রয়েছে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি এবং মধ্য-বামপন্থী বিরোধী দল লেবার পার্টি।এ ছাড়া প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছে গ্রিন পার্টি, অ্যাক্ট নিউজিল্যান্ড ও নিউজিল্যান্ড ফার্স্ট। ছোট দলগুলোর মধ্যে রয়েছে তে পাতি মাওরি ও অপরচুনিটি পার্টি।নির্বাচনে নতুন দল হিসেবে অংশ নিচ্ছে ফ্রি প্যালেস্টাইন পার্টিও। দলটির নেতা পল হপকিনসন চলতি বছরের শুরুতে আনাদোলুকে বলেছিলেন, নির্বাচনী প্রচারে ফিলিস্তিন ইস্যুকে গুরুত্বের সঙ্গে সামনে আনতে কাজ করছে তার দল।