ইরানে হামলা শুরু করেছে ইসরায়েলছুটির দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন তারেক রহমানঘন ঘন ভূকম্পন, বাড়ছে ঝুঁকিআফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানদূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
No icon

হজ ও ওমরাহ পালনে সৌদির নতুন নির্দেশনা

হজ ও ওমরাহ পালন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। ২০২৫ সালে যারা হজ ও ওমরাহ পালন করবেন তাদের জন্য এ নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যেসব মানুষের বয়স ৬৫ বছর বা তারও বেশি, কঠিন রোগে আক্রান্ত- যেমন হৃদরোগ, কিডনি, শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা, ডায়বেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যানসার, খুবই অসুস্থ, অন্তঃসত্ত্বা এবং ১২ বছরের কম বয়সী শিশু, তাদের হজ ও ওমরাহ পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত। খবর খালিজ টাইমসের।দেশটির কর্তৃপক্ষ বলছে, আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে এ জন্য যাদের শরীর সুস্থ তারাই হজে আসুন।চলতি বছর হজ করতে গিয়ে প্রায় ১ হাজার ৩০০ মুসল্লির মৃত্যু হয়েছে। যাদের বেশির ভাগই মারা গেছেন অতিরিক্ত গরমের মধ্যে হেঁটে।