জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসব্যাপী কর্মসূচি
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসব্যাপী কর্মসূচি ঘোষনা করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান| তিনি বলেন, "দীর্ঘ ১৫ বছর ধরে দেশে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল| পরপর তিনটি নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় থাকা সরকারের আমলে গুম, খুন, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে| আইন-শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, যা ইতিহাসে একটি দুঃখজনক অধ্যায়|"
এ্যাডভোকেট আতিকুর রহমান আরো বলেন "২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনে দেড় হাজারের বেশি মানুষ শহীদ হন| এর মধ্যে দুইজন নারী শ্রমিকসহ ১৪৯ জন শ্রমিক শহীদ হয়েছেন এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত ও পঙ্গুত্ববরণ করেছেন|"
তিনি বলেন, "শহীদদের প্রতি শ্রদ্ধা, আহত ও পঙ্গুত্ববরণকারীদের সম্মান এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণের লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আগামী ৫ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত 'জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদপতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি' পালন করবে|"
কেন্দ্রীয় সাধারন সম্পাদক লসকর মো. তসলিম এর সঞ্চালনায় বিকাল ৫.৩০ মিনিটে ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয় হলরুমে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, মুজিবুর রহমান ভুঁইয়া, সহ-সাধারন সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন, আব্দুস সালাম, আখতারুজ্জামান, দপ্তর সম্পাদক নূরুল আমিন, সোহেল রানা ,জামিল মাহমুদ, হাফিজুর রহমান প্রমুখ|
কর্মসূচি সমূহ নিম্নরুপ
১. ৫ জুলাই থেকে ১৯ জুলাই-২০২৬ দেশব্যাপী নিন্মোক্ত কর্মসূচি পালন করা হবে:
ক. জুলাই শহীদদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করা|
খ. শহীদ, আহত ও পুঙ্গুত্ববরণকারী শ্রমিক পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময়|
গ. অসচ্ছল শ্রমিক পরিবারের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ|
ঘ. সুবিধাবঞ্চিত শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ|
ঙ. ব্লাড গ্রুপিং ও ¯সেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন|
চ. জুলাই আন্দোলনে শ্রমিকদের অবদান শীর্ষক ডকুমেন্টারী প্রচার করা|
২. ২১ জুলাই থেকে ১ আগস্ট-২০২৬
ফ্যাসিস্ট সরকারের আমলে সংগঠিত গুম, খুন, অর্থপাচার, দুর্নীতি এবং জুলাই আন্দোলনে হত্যাকান্ডের খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে এবং জুলাই গণঅভ্যুত্থান শ্রমিকের অবদান শীর্ষক দেশব্যাপী পেশাভিত্তিক শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা|
ক. ২০ জুলাই, রেল শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা|
খ. ২১ জুলাই, দোকান কর্মচারী ও হকার্স শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা|
গ. ২২ জুলাই, দর্জি ও পাটশিল্প শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা|
ঘ. ২৩ জুলাই, নির্মাণ শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা|
ঙ. ২৪ জুলাই, কৃষক সমাবেশ ও আলোচনা সভা|
চ. ২৫ জুলাই, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা|
ছ. ২৬ জুলাই, বাংলাদেশ টিএন্ডটি শ্রমিক কর্মচারী সমাবেশ ও আলোচনা সভা|
জ. ২৭ জুলাই, নৌ-পরিবহন ও স্থলবন্দর শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা|
ঝ. ২৮ জুলাই, সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা|
ঞ. ২৯ জুলাই, হোটেল ও ফার্নিচার শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা|
ট. ৩০ জুলাই, রিক্সা-ভ্যান শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা|
ঠ. ৩১ জুলাই, পরিবহন শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা|
ড. ১ আগস্ট নারী শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা|
৩. ২ আগস্ট-২০২৬
ফ্যাসিস্ট সরকারের আমলে সংগঠিত সকল গুম, খুন, অর্থপাচার, দুর্নীতি এবং জুলাই আন্দোলনের গণহত্যাকারীদের বিচার তরান্নিত করার দাবীতে উপজেলা/থানা পর্যায়ে শ্রমিক সমাবেশ/আলোচনা সভা/মিছিল|
৪. ৩ আগস্ট-২০২৬
ফ্যাসিস্ট সরকারের আমলে সংগঠিত সকল গুম, খুন, অর্থপাচার, দুর্নীতি এবং জুলাই আন্দোলনের গণহত্যাকারীদের বিচার তরান্নিত করার দাবীতে সকল জেলায় শ্রমিক সমাবেশ ও মিছিল|
৫. ৪ আগস্ট-২০২৬
ফ্যাসিস্ট সরকারের আমলে সংগঠিত সকল গুম, খুন, অর্থপাচার, দুর্নীতি এবং জুলাই আন্দোলনের গণহত্যাকারীদের বিচার তরান্নিত করার দাবীতে
ক. সকল মহানগরীতে শ্রমিক সমাবেশ ও মিছিল এবং
খ. ফেডারেশনের কেন্দ্রের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা|
৬. ৫ আগস্ট-২০২৬ দেশব্যাপী গণমিছিলে অংশগ্রহণ|