অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার হবেযুদ্ধবিরতি শেষ হচ্ছে আজ, ইরানে ফের হামলার শঙ্কাস্পেনে গ্লোবাল সিফুড এক্সপোতে বাংলাদেশের ৮ প্রতিষ্ঠানসরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহালইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প
No icon

বিচার হওয়ার আগে আ. লীগকে রাজনীতি করতে দেওয়া যাবে না:মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগের বিচার হওয়ার আগে দলটির নেতাকর্মীদের রাজনীতি করতে দেওয়া যাবে না। ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারো বেশি মানুষকে গুলি করে মেরেছেন শেখ হাসিনা। নিরীহ ছাত্র-জনতাকে হত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত।

গতকাল শুক্রবার রাজধানীর উত্তরায় নাগরিক ঐক্যের উত্তরা ইউনিট আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, দখলদারিত্ব-লুটপাটের রাজনীতি নয়, যারা গত ১৫ বছর ধরে এই দেশকে লুট করেছেন, বাংলাদেশে অর্থ বিদেশের মাটিতে পাচার করেছেন তাদের বিচার হতে হবে। তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর এই দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়তে চায়। অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেবে। মানুষই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে। জনগণের ওপরে কোনো শক্তি নেই।