ঢাকা-দিল্লি পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ ইসলামী সমাজ ও ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার সংগ্রাম এক ও অভিন্ন : মিয়া গোলাম পরওয়ার৭ দিনের সফরে জাপানে পৌঁছেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানজার্মানি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্রএকলাফে হাজার টাকা বাড়ল এলপিজি গ্যাসের দাম
No icon

হঠাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত অর্ধেক চিকিৎসক

সরকারি হাসপাতালে দায়িত্বরত ডাক্তাররা সঠিক সময় উপস্থিত থাকছেন কিনা তা দেখতে সরাসরি হাসপাতালে ছুটে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক ঝটিকা সফরে যান তিনি। এসময় তিনি হাসপাতালটির জরুরি বিভাগ, রোগীরদের ওয়ার্ডসহ ডাক্তারদের চেম্বার পরির্দশন করেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ১ ঘণ্টা অবস্থান নিয়েও হাসপাতালটিতে অর্ধেক চিকিৎসকের উপস্থিতি না পেয়ে দুঃখ প্রকাশ করেন।

জানা যায়, হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী ১৬ জন চিকিৎসকের মধ্যে ৮ জন চিকিৎসকের উপস্থিত পান। রোস্টার অনুযায়ী বেশ কয়েকজন চিকিৎসক ও স্টাফকে কর্মস্থলে না পেয়ে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন তিনি।