দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ছয়টার পরিবর্তে সাতটা পর্যন্ত খোলা রাখা যাবেআওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হকের মৃত্যুপে স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজসন্ধ্যার মধ্যে যে ১৬ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কানতুন সময়সূচি: আজ থেকে অফিস ৯টা-৪টা
No icon

বিএনপির নিজেদের ইচ্ছেমতো সংবিধান সংশোধন নতুন ফ্যাসিবাদের জন্ম দেবে: হামিদুর রহমান আযাদ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, বিএনপি দলীয় এজেন্ডা বাস্তবায়ন ও দলীয় স্বার্থ রক্ষার জন্য তাদের ইচ্ছেমতো সংবিধান সংশোধনের পথ অবলম্বন করছে, যা নতুন ফ্যাসিবাদের জন্ম দেবে।

আজ শুক্রবার সকালে জামায়াতের ফরিদপুর জেলা অঞ্চলের বৈঠকে হামিদুর রহমান আযাদ এ কথা বলেন। ফরিদপুরের পশ্চিম খাবাশপুরের আল–ফালাহ মিলনায়তনে এ বৈঠক হয়।

হামিদুর রহমান আযাদ বলেন, সংবিধান সংস্কারের জন্য গণভোট হয়েছে, সংশোধনের জন্য নয়। এ জন্য বিরোধী দল সংসদে মুলতবি প্রস্তাব এনে আলোচনায় স্পষ্ট করে বলেছে, সংবিধান সংশোধন নয়, সংস্কারই করতে হবে।