বিএনপি সরকার মাত্র দুই মাসেই জনপ্রিয়তা হারিয়েছে বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিরোধীদলীয় চিফহুইপ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে স্বপ্ন বাস্তবায়নে সংস্কার কমিশনগুলো গঠিত হয়। কিন্তু প্রতিটি পদক্ষেপে বাধা দিয়েছে বিএনপি। সবশেষে গণভোটে রাজি হয়েছে, নির্বাচনের পর পরই গণভোটের রায়কে অস্বীকার করছে। প্রকৃতপক্ষে বিএনপি তার অস্তিত্বকে অস্বীকার করছে। মাত্র দুই মাসে আর কোনো সরকার এত অজনপ্রিয় হয়নি, যা হয়েছে বিএনপি সরকারের। আমরা জুলাইযোদ্ধাদের সম্মান আদায়ে রাজপথ ও সংসদে আছি।
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শনিবার জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশে এসব কথা বলেছেন নাহিদ ইসলাম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশেটির আয়োজন করে জামায়াতে ইসলামী।সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির এবং বিরোধীদলীয় নেতা শফিকুররমান। এতে বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমদ বীর বীক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান4 ফুয়াদ, জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান, লেবার পার্টির চেয়াম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।অলি আহমদ বলেন, জুলাই আন্দোলনের সময় দেশের প্রকৃত অবস্থা তারেক রহমান জানতেন না। তাকে যা বলা হচ্ছে, তাই শুনছেন। আপনাকে ঘিরে রেখেছে, বেষ্টনী থেকে বের হোন। মামুনুল হক বলেন, বিএনপি গণভোট তলে তলে না এর পক্ষে প্রচার করেছিল। বিএনপি মোনাফিকি করে দ্বিচারিতা করে একবার পার পেয়েছে। ভবিষ্যতে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে তাদের।