দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেতআবেদন ফি ২২০ টাকা, পছন্দক্রমে সর্বোচ্চ ১০ কলেজসেপ্টেম্বরে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কামার্কিন হামলার পর ইরানের পাল্টা আঘাত,বাংলাদেশ সফর শেষে ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব
No icon

শ্রমিকের অধিকার আদায়ে প্রয়োজনে রাজপথে নামতে হবে-- এম এম ফয়েজ হোসেন 

সমসাময়িক পরিস্থিতিতে শ্রমিকের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে প্রয়োজনে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় শ্রমিক ঐক্য (NWU) সভাপতি এম এম ফয়েজ হোসেন।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে NWU-এর কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক পরিস্থিতিতে শ্রমিক ঐক্যের করণীয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

এম এম ফয়েজ হোসেন বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। প্রয়োজনে শ্রমিকের অধিকার আদায়ে রাজপথে নামতে হবে।

সভায় NWU-এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, দেশে শ্রমিকদের মজুরি সংকট চলছে। বর্তমানে ন্যূনতম মজুরি বোর্ডও নেই। অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত প্রায় ৮৫ শতাংশ শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিক কল্যাণে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ এবং প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

শ্রম আদালতে মামলার দীর্ঘসূত্রতার সমালোচনা করে তিনি বলেন, অনেক শ্রমিক যুবক বয়সে মামলা করেও রায় পান বৃদ্ধ বয়সে; কেউ কেউ এর আগেই মারা যান। এ দীর্ঘসূত্রতা শ্রমিকদের প্রতি অবিচার।

আতিকুর রহমান আরও বলেন, গতানুগতিক আন্দোলনে শ্রমিকদের অধিকার আদায় সম্ভব নয়। গ্যাস সংকট, নিয়োগপত্র না দেওয়া ও শ্রমিকের অধিকার হরণসহ বিভিন্ন সমস্যা সমাধানে বৃহত্তর স্বার্থে সব শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর কর্মসূচি নিতে হবে।

সভায় রিকশা শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুন রশীদ খান, বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের গোলাম রব্বানী,স্থলবন্দর শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, 
দর্জি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসাইন,
 প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কামরুন্নাহার, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি মাহতাব উদ্দিন শহীদ, বাংলাদেশ ট্রাস্ট গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি এস এম বিল্লাল,  বিয়ারিয়াল কেন্দ্রীয় সভাপতি আক্তারুজ্জামান, গার্মেন্টস ও দর্জি শ্রমিক কেন্দ্রীয় সভাপতি শাহিদা সরকার, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম, বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম ফারুক এবং শ্রমিক মজলিসের কোষাধ্যক্ষ খালেদ আনোয়ার সহ অন্যান্য  ইউনিয়ন ও ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আতাউর রহমান 
সিনিয়র রিপোর্টার