ক্লার্ক ও ক্লেভারের হাফ সেঞ্চুরির সঙ্গে নিক কেলির দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৮২ রানের পুঁজি পেয়েছে নিউজিল্যান্ড। জিততে হলে ১৮৩ রান করতে হবে বাংলাদেশকে। শরিফুলের স্লোয়ারে তানজিম হাসান সাকিবকে ক্যাচ দিয়ে ফিরেছেন কেলি। ২৭ বলে ৩৯ রান করে ফিরেছেন বাঁহাতি এই ব্যাটার। ১৮.৩ ওভারে নিউজিল্যান্ডের রান ৬ উইকেটে ১৬৪। ক্রিজে জশ ক্লার্কসনের সঙ্গী স্মিথ।