দুপুরের মধ্যে ১১ জেলায় ঝোড়ো হাওয়ার আভাস, কমতে পারে তাপমাত্রাআগামী ৩০ দিন সম্পূর্ণভাবে ইরানের একক নিয়ন্ত্রণে থাকবে হরমুজ প্রণালিহামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, মঙ্গলবার দোহায় বৈঠকঅক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি২৯ হাজার ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচি
No icon

তামিমকে আজীবন সদস্য সম্মাননা দিল এমসিসি

মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) আজীবন সদস্য সম্মাননা পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক ওপেনার এবং বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল। এবছর পাঁচজনকে এই সম্মাননা দিয়েছে এমসিসি।বাকিরা হলেন- নিউজিল্যান্ডের হয়ে টি-২০ বিশ্বকাপ খেলে অবসরে যাওয়ার ঘোষণা দেওয়া দুই নারী ক্রিকেটার সুজি বেটস ও সোফি ডিভাইন। এছাড়া অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার মেল জোন্স এবং ভারতের সাবেক ক্রিকেটার চেতেশ্বর পূজারা সম্মাননা গ্রহণ করেছেন।এক বিবৃতি দিয়ে এমসিসি জানিয়েছে, পাঁচজন ক্লাবের দেওয়া আজীবন সম্মানসূচক সদস্যপদ পেয়েছেন। বাংলাদেশের সেরা ব্যাটার হিসেবে তামিম এই সম্মাননা পেয়েছেন। এর আগে সাকিব আল হাসানকে সম্মাননা দিয়েছে বিসিবি। তামিম টেস্টে ৫ হাজারের বেশি এবং ওয়ানডেতে ৮ হাজারের ওপরে রান করেছেন।এমসিসির প্রধান নির্বাহী এবং সেক্রেটারি রব লসন বলেন, পাঁচজন অসাধারণ ক্রিকেটারকে নতুন করে আমাদের আজীবন সদস্য সম্মাননা দিতে পেরে আমরা উচ্ছ্বসিত। পাঁচজনেরই ক্রিকেটে তাদের অসামান্য অবদানের জন্য এই সম্মাননা প্রাপ্য। এমসিসির সদস্য হিসেবে লর্ডসে তাদের আমন্ত্রণ জানাচ্ছি।