জাতিসংঘকে আরও কার্যকর ভূমিকায় চান বিশ্বনেতারানিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রীবাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়বাস ভাড়া বাড়ানো নিয়ে বৈঠকজাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
No icon

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত সালাউদ্দিন

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কংগ্রেসে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। তিনি ২০০৯ সাল থেকে সংস্থাটির সভাপতির দায়িত্বে আছেন।দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কংগ্রেস শনিবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হয়। তিনি টানা পঞ্চমবারের মতো এই আঞ্চলিক ফুটবল সংস্থার শীর্ষ পদে আসীন হয়েছেন।সাফের গঠনতন্ত্রে ৭০ বছরের বেশি কেউ কমিটিতে থাকতে পারবে না, এ রকম ধারা ছিল। তবে, গত বছর গঠনতন্ত্র সংশোধন করে এগুলো প্রত্যাহার করা হয়। তখন, অনেকটাই নিশ্চিত ছিল সালাউদ্দিন আবার সভাপতি হচ্ছেন।এদিনই আসছে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হবে। আগামী ৪ নভেম্বর ঢাকায় আসর শুরু হয়ে ১৭ নভেম্বর শেষ হওয়ার কথা।