লোডশেডিং কমাতে ফার্নেস অয়েলে বিদ্যুৎ উৎপাদনে জোররাজধানীতে বাসায় ঢুকে যুবককে গুলিকুষ্টিয়ায় পানিবন্দি ৪০ গ্রামের মানুষবিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কে ঝরল ৪ প্রাণসৌদির সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা
No icon

ফোন নম্বর ছাড়াই মেসেজিং করা যাবে হোয়াটসঅ্যাপে

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযগ মাধ্যম হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন ফিচার। অবশেষে বহুল প্রতীক্ষিত ইউজারনেম ফিচার চালুর ঘোষণা দিয়েছে মাধ্যমটি। নতুণ এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ফোন নম্বর প্রকাশ না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তবে অ্যাকাউন্ট খোলার জন্য আগের মতোই বাধ্যতামূলক থাকবে ফোন নাম্বার।

মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ কয়েক বছর ধরে ইউজারনেম ফিচার নিয়ে কাজ করছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, 'বৃহস্পতিবার (০২ জুলাই) থেকেই ব্যবহারকারীরা নিজেদের পছন্দের ইউজারনেম সংরক্ষণ (রিজার্ভ) করতে পারবেন। তবে ফিচারটি ধাপে ধাপে বিভিন্ন দেশে চালু হবে এবং আনুষ্ঠানিকভাবে চলতি বছরের শেষ দিকে সবার জন্য উন্মুক্ত করা হবে।