মির্জা আব্বাস আইসিইউতে, চলছে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতিজাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধাযেসব জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কাইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৫০, ভবন ক্ষতিগ্রস্তপ্রথম দিনে নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন
No icon

যেসব জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে দেশের 8টি জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টিরও আভাস রয়েছে।আজ শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা যায়।পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর ঝড়ের আশঙ্কা রয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার গতিবেগে এই ঝড় হতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এর ফলে আট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।