মিরপুরে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুনস্বরাষ্ট্রমন্ত্রী সর্বমন্ত্রীর দায়িত্ব পালন করেন, নিজের মন্ত্রণালের খোঁজ নেই: ডা. শফিকুর রহমাননবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারিতিন শিশুকে বিষপান করিয়ে হত্যা, বাবার অবস্থাও আশঙ্কাজনকজাতীয় গ্রিডে আজ যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
No icon

দুপুরের মধ্যে ৬ জেলায় বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে দেশের ছয় জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।আজ মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।