মধ্যপ্রাচ্যের যুদ্ধে ছয় বাংলাদেশি নিহতযুদ্ধবিরতিতে স্বস্তি এলেও শঙ্কা কাটেনিদুই মাস বাড়তি দামে জ্বালানি তেল কিনতে হবে বাংলাদেশকেকালবৈশাখীর আভাস, বৃহস্পতিবার তাপমাত্রা কমতে পারেইরানে ব্যর্থতা থেকে মনোযোগ সরাতে লেবাননে সেনা মোতায়েন নেতানিয়াহুর?
No icon

কালবৈশাখীর আভাস, বৃহস্পতিবার তাপমাত্রা কমতে পারে

দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায়  হস্পতিবার কালবৈশাখী, দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, বর্ষা-পূর্ববর্তী এই বৃষ্টি ও কালবৈশাখী মৌসুমি স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ। মঙ্গলবার দেশের কিছু এলাকায় এমন ঝড়ের প্রবণতা দেখা গেছে,  বৃহস্পতিবারও তা অব্যাহত থাকতে পারে।আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি এবং কোথাও কোথাও কালবৈশাখীর আশঙ্কাও রয়েছে।

কাল দিনের তাপমাত্রা সারাদেশে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং অন্য বিভাগগুলোর দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে।আগামী শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আর শনিবার তা অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস রয়েছে।এদিকে রাজধানীতে গত মঙ্গলবার রাতে ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সাধারণত এ ধরনের বৃষ্টির পর বায়ুর মান কিছুটা উন্নত হওয়ার কথা। তবে বাস্তবে চিত্র ভিন্ন। আজ বুধবার ঢাকার বায়ুর মান ছিল ১৫২, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।বিশ্বের বিভিন্ন শহরের বায়ুমান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যে দেখা গেছে, ওই সময় বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ছিল ঢাকা। একই দিনে বিশ্বের ১২১টি শহরের মধ্যে সবচেয়ে দূষিত ছিল থাইল্যান্ডের চিয়াংমাই শহর, যার বায়ুমান সূচক ছিল ১৮৪।রাজধানীর ভেতরেও বায়ুদূষণের তারতম্য দেখা গেছে। পুরান ঢাকার বেচারাম দেউড়ি এলাকায় বায়ুমান ছিল ১৭১। এরপর বারিধারা পার্ক রোডে ১৫৯ এবং গুলশান ও উত্তর বাড্ডার বিভিন্ন এলাকায় ১৫২ করে রেকর্ড করা হয়।